শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাপ সিরাপসহ শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাদক সম্রাট আটক হয়েছে।
শার্শা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই চিরঞ্জিৎ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি গ্রামের বেস্ট এগ্রা ফুড অটো রাইচ মিলের পাশে অবস্থান নেয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাপ সিরাপসহ শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের আবুল কাশেমের পুত্র আশাকে আটক করে।
সুত্র জানায়, উক্ত আশা সম্প্রতি জেল-হাজত থেকে জামিনে মুক্ত হয়ে আবারাে মাদক কারবারিতে জড়িয়ে পড়েছে। তার নামে রয়েছে হাফ ডজনেরও বেশি মাদক মামলা।
উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর