• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৮:১৮ রাত

`বনের নীরবতাই গড়ে তুলেছে আমাকে'- আবেগঘন বার্তায় ভিন ডিসেল

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ভিন ডিসেল (Vin Diesel) এবার ভক্তদের সামনে তুলে ধরলেন তাঁর জীবনের এক ভিন্ন অধ্যায়। শিল্পী জানালেন, ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রেরণা এসেছে প্রকৃতির নীরবতা থেকে। অভিনয় ও লেখালেখি—দুই ক্ষেত্রেই নিজেকে গড়ে তুলতে বনভূমির নির্জন মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে ভিন ডিসেল লেখেন, জীবনের কিছু পথচলা থাকে যা মানুষকে বদলে দেয়। ১৯৯৫ সালে নির্মিত তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Multi-Facial থেকে শুরু করে আসন্ন Hannibal Barca চরিত্রে অভিনয়ের প্রস্তুতি—এই দীর্ঘ যাত্রায় তিনি উপলব্ধি করেছেন, একজন লেখক গল্প সৃষ্টি করেন আর একজন অভিনেতা সেই গল্পের অনুভূতি দর্শকের কাছে পৌঁছে দেন। তাঁর ভাষায়, ‘তুমি কে ছিলে’ আর ‘তুমি কী হয়ে উঠছ’—এই দুইয়ের মাঝের পথই একজন শিল্পীর আসল পরিচয়।

ভিন ডিসেলের মতে, প্রকৃতির নির্জন পরিবেশ মানুষকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে শেখায়। সেই নীরবতাই তাঁকে আরও মনোযোগী, সৃজনশীল ও আত্মবিশ্বাসী করেছে। অভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতিও তাঁর আগ্রহ তৈরি হয়েছে এই আত্মঅনুসন্ধানের মধ্য দিয়েই। 

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন এই হলিউড তারকা। বর্তমানে তিনি Fast & Furious ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা Fast Forever-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি একটি প্রচারণামূলক ভিডিওতে তিনি ভক্তদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পুরো টিম এমন একটি সমাপ্তি উপহার দিতে চায়, যা দীর্ঘদিন দর্শকদের মনে থাকবে। ছবিটি ১৭ মার্চ ২০২৮ সালে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ভিন ডিসেল একজন সফল চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজকও। Multi-Facial এবং Strays–এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিজের সৃজনশীল প্রতিভার পরিচয় দেন। পরে Fast & Furious, xXx, Riddick এবং মার্ভেলের Groot চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]