যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র “বড় জয়” অর্জন করছে। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে এবং সেই শক্তির ফলাফল এখন ইরানে দেখা যাচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অভিযানের অগ্রগতি ইতিবাচক এবং “খুব শিগগিরই” এর ফলাফল বিশ্ব দেখতে পাবে। তবে তিনি এ সময় সামরিক অভিযানের নির্দিষ্ট কোনো তথ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেননি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সক্ষম এবং সেই সক্ষমতাই বর্তমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
সর্বশেষ খবর