বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে আজ রাতে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামার আগে একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই কোচ লিওনেল স্কালোনির।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেমিফাইনালের একাদশ থেকে মাত্র দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে। এর একটি রাইটব্যাকে। নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রথম গোলটি আসে মলিনার দিক দিয়ে, পরে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স দেখান মন্তিয়েল।
অন্যদিকে মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে রদ্রিগো ডি পলের জায়গায় খেলেছিলেন জুলিয়ানো সিমিওনে। তবে বেঞ্চ থেকে নেমে ডি পলও দারুণ ছন্দে ছিলেন। তাই ফাইনালে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে আবারও শুরুর একাদশে ফেরাতে পারেন স্কালোনি।
এ ছাড়া অনুশীলনে বিশেষ জার্সি (বিব) পরা খেলোয়াড়দের মধ্যে ছিলেন জিওভান্নি লো সেলসো। ফলে তাকে একাদশে দেখা গেলে লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসতে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
সাজু/নিএ
সর্বশেষ খবর