• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১০:৫৬ দুপুর

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির নতুন বার্তা

ফাইল ফটো

রাজধানীতে শব্দদূষণ কমাতে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিয়ন্ত্রণে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এ জন্য নীরব এলাকাগুলোতে স্পষ্ট সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বাড়ানো এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন কার্যকর করা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং নাগরিকসেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক কর্মকর্তারা যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলোও তুলে ধরা হয়।

কর্মকর্তাদের বক্তব্য শোনার পর ডিএমপি কমিশনার বলেন, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নগরবাসীকে আরও ভালো ও জনবান্ধব ট্রাফিকসেবা দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শব্দদূষণ পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]