• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৮:৩১ রাত

বুড়িচংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রামবাসীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি আসাদুজ্জামান মনির। সভা পরিচালনা করেন প্রভাষক মো. জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাজাহান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজ রাশেদ, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন, মতিউর রহমান, আব্দুল হাকিম ও সোহান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান মনির কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,বিদ্যালয়ের মূল চালিকাশক্তি আমাদের শিক্ষকমণ্ডলী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও সঠিক দিকনির্দেশনার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, শিক্ষকরা আগের মতোই দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান অব্যাহত রাখবেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেকোনো যৌক্তিক পরামর্শ ও প্রয়োজনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শুধু বিদ্যালয় নয়, পরিবারের শিক্ষাও একটি শিশুর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সন্তানদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]