• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৪ সকাল

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যুতে স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে ১ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

টাঙ্গাইলের আদালত রোড ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি এসি কিনে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন গ্রাহক শফিকুল ইসলাম। এর প্রেক্ষিতে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তির বাকি টাকা মওকুফ করে পরিবারকে বাড়তি আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ চালু করেছে ওয়ালটন প্লাজা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ জুলাই) টাঙ্গাইলের আদালত রোড ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে শফিকুলের স্ত্রী আতিয়া আক্তার লীনার হাতে আর্থিক সহায়তা বাবদ ১ লাখ ৫৮২ টাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, সাবেক কাউন্সিলর সুজাউল করিম মানিক, টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ লাভলু মিয়া লাবু এবং ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার শাহাদত হোসেন।

জানা গেছে, মৃত ক্রেতা শফিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখে ওয়ালটন প্লাজা থেকে ১ লাখ ১৮ হজার ১৫২ টাকা দিয়ে কিস্তিতে ওই এসিটি কেনেন। কিন্তু ৫টি কিস্তি পরিশোধের পর তিনি মৃত্যুবরণ করেন।

আতিয়া আক্তার নীলা বলেন, স্বামীর মৃত্যুতে অসহায় অবস্থায় পড়ি আমরা। কিস্তি চালানোর অবস্থায় ছিলাম না। আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]