• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৮:১৯ রাত

সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সরকারি মাতামুহুরী কলেজ লামার দুই একর জমি জবরদখলকারী, চিহ্নিত অপরাধী ও ভূমিদস্যু সুমনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কলেজের শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সামনে প্রধান সড়কে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়।

বক্তারা জানান, গত মার্চ মাস থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের জমি উদ্ধারের নামে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তামাশা দেখছি। ছাত্র-ছাত্রীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বান্দরবানের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "সরকারি মাতামুহুরী কলেজ" এর বুকে কুঠারাঘাত করা হয়েছে, আর আমরা তা নীরবে সহ্য করব না। ৫ দফা দাবীতে আমরা রাজপথে এসেছি।

আগামী ৭২ ঘন্টার মধ্যে আমাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় চুড়ান্ত প্রতিরোধ ও রাজপথ অবরোধের ঘোষণা দেয়। দাবি সমূহ- ১. অবিলম্বে উচ্ছেদ ও দখলমুক্ত, ২. ভূমিদস্যু সুমন গ্রেফতার, ৩. স্থায়ী দেয়াল নির্মাণ ও সাইনবোর্ড ঝুলানো, ৪. হুমকিদাতাদের শাস্তিমূলক ব্যবস্থা ও হয়রানিমূলক কাউন্টার মামলা খারিজ এবং ৫. ওসি লামা থানাকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহিতা করতে হবে।

তারা আরো বলেন, আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী ২৬শে জুলাই ২০২৬ তারিখের মধ্যে যদি এই ভূমিদস্যু সুমনকে উচ্ছেদ করে কলেজের জমি বুঝিয়ে দেয়া না হয় তবে পুরো লামা উপজেলাকে অচল করে দেওয়া হবে। দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীরাই নিম্নলিখিত চরম ও কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হবে। কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে। কোনো ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা বা প্রশাসনিক কাজ চলতে দেওয়া হবে না। দখল উদ্ধার না হওয়া পর্যন্ত দখল উদ্ধারের ব্যর্থতার দায়ে কলেজ অধ্যক্ষকে তার বাসভবনে অবরুদ্ধ করা হবে ও অধ্যাপকগণকে অফিসে ঢুকতে দেয়া হবে না। লামা-চকরিয়া প্রধান সড়কসহ উপজেলার সকল প্রবেশপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ। প্রশাসনের কার্যালয় ঘেরাও করে আমরণ অনশনে বসব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াসির আরাফাত, বাংলা বিভাগের প্রভাষক আকতার কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনজুর-ই-এলাহী এবং দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার এবং সাধারণ দুই শতাধিক শিক্ষার্থী।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]