• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৫:২২ বিকাল

সুনামগঞ্জে বিভিন্ন নদী পথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ পরিবহন ধর্মঘট 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি, পাটলাই ও জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর ছয়টি পয়েন্টে মাঝনদীতে নৌকা আটকিয়ে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান মালিক-শ্রমিকদের সংগঠন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর কুড়ের পাড় এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় তারা জানায়, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি বন্ধে এবং সমাধানের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত অভিযোগ, মানববন্ধন ও পরিবহন ধর্মঘট করে প্রতিবাদ জানানোর পরও কোনো সমাধান হচ্ছে না। নদী পথে বিআইডব্লিউটি, টুলটেক্স, খাস কালেকশনের নামে চাঁদাবাজি চলছে। অথচ এসব ঘাটের কোনো অস্তিত্ব নেই। এসব ঘাটের নামে নদীগুলোতে চলতি পথে নৌযানগুলো আটক করে ও বাধ্য করে ঘাটে ভিড়িয়ে ইজারাদারের লোকজন ইচ্ছামতো অতিরিক্ত টাকা আদায় করছে।

এছাড়াও জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বিআইডব্লিউটিএর নামে বালু, পাথর লোড ও আনলোড উভয় ক্ষেত্রেই প্রতি ঘনফুটের বিপরীতে ২ টাকা ৮০ পয়সা করে টোল নেওয়া হচ্ছে। এছাড়াও রক্তি নদীর মোহনায় শুধু নৌকা (পণ্য ছাড়া খালি নৌকা) নিয়ে প্রবেশ করলেও তিন হাজার টাকা করে দিতে হচ্ছে, যা দেশের অন্য কোথাও এ ধরনের টোল আদায়ের নজির নেই বলে অভিযোগ করা হয়।

এ সময় সংবাদ সম্মেলন ও মানববন্ধনে ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল মিয়া, ব্যবসায়ী নূর উদ্দিনসহ বালু, পাথর ব্যবসায়ী, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা এবং শ্রমিকগণ ধর্মঘটের ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]