• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:০৮ রাত

মেসির বিদায়ী ম্যাচের আগে স্কালোনির আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

আর স্রেফ একটা ম্যাচ! এরপরেই আর্জেন্টিনা জাতীয় দলে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা অনন্য ও নাটকীয় অধ্যায়। দলের মহাতারকার এই বিদায়ী ম্যাচের জন্য এখন অসীম আগ্রহ, ভালোবাসা আর গভীর আবেগ নিয়ে অপেক্ষা করছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। ক্যারিয়ারের শুরুর সময়টাতে মাঠে সতীর্থ হিসেবে যিনি পাশে ছিলেন, শেষযাত্রাতেও কোচ হয়ে কাণ্ডারির ভূমিকায় থাকতে পেরে নিজেকে পরম ভাগ্যবান মনে করছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

বুইন আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) সকাল ৫টায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি দিয়েই শেষবারের মতো দেশের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

এবারের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলার অংশ হিসেবে বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের পর বুর্কিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা। তবে বুর্কিনা ফাসোকে হারানোর সমস্ত আনন্দ ছাপিয়ে এখন পুরো ফুটবল বিশ্ব ও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেনিনের বিপক্ষে মেসির এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচের জন্য।

বুর্কিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। বেনিন ম্যাচের আগে দলের সবাইকে মেসির প্রতিটি মুহূর্ত ও উপস্থিতি উপভোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লিও মেসিকে ছাড়া কোনো কিছুই আর আগের মতো থাকবে না। লিওর মতো আর কাউকে এভাবে মাঠ ও গ্যালারিতে আবেগ সঞ্চারিত করতে আমি কখনও দেখিনি। এই ব্যাপারটাই আমরা সবচেয়ে বেশি মিস করব। সে যখন থাকবে না, তখন তাকে আমরা কতটা মিস করব—এটা নিয়ে আমরা সব সময়ই নিজেদের মধ্যে কথা বলতাম। সেই বিদায়ের মুহূর্ত এখন সত্যিই চলে এসেছে।’

মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে স্কালোনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, সবার জন্যই দিনটি খুব আবেগের হতে যাচ্ছে। স্টেডিয়ামে লিও পা রাখার মুহূর্ত থেকেই সে ও সমর্থকেরা এমন এক অভিজ্ঞতার সাক্ষী হবে, যা তারা জীবনে কখনও ভুলবে না। আমি সেই বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। দিনটি হবে মেসির এবং একই সঙ্গে তার সেই সতীর্থদেরও, যাদের সঙ্গে সে ফুটবলের শ্রেষ্ঠতম আনন্দগুলো ভাগ করে নিয়েছিল।’

আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। তবে ক্যারিয়ারের দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে একটি ট্রফি জয়ের জন্য চরম হাহাকার ছিল মেসির। তবে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর সেই আক্ষেপ তো ঘুচেছেই, অর্জিত হয়েছে টানা দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপের পরম কাঙ্ক্ষিত ট্রফি। তবুও মেসির এই প্রাপ্তি ও সাফল্যের সিংহভাগ কৃতিত্ব মেসি ও দলকে দিয়ে নিজেকে আড়ালেই রাখছেন স্কালোনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমার কথা বললে, আমি সেখানে স্রেফ একজন সাধারণ দর্শক হয়ে থাকব। ডাগআউটে বসে সবটুকু অনুভূতি নিজের মধ্যে ধারণ করব। সে এখনও আমাদের সঙ্গেই আছে, তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন বাকি। এই অল্প সময়ে আমরা কেবল তাকে দেখব এবং তার উপস্থিতি উপভোগ করব। ফুটবলের মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা সত্যিই অনন্য। আমি অনেক গ্রেট খেলোয়াড়কে চিনেছি, অনেকের সঙ্গে খেলেছি ও মুখোমুখি হয়েছি; কিন্তু সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের মধ্যে মেসির মতো এভাবে আবেগ ছড়িয়ে দিতে আর কাউকেই দেখিনি।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]