চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের সময় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সংগঠনটির ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে । এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি মশাল উদ্ধার করা হয়।
রবিবার (২৬ জুলাই) চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মশাল মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সদস্য হিসেবে অভিযুক্ত ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোরশেদ আলম (৩৫), আয়াতুর রহমান হামিম (২০), সামি উদ্দিন (১৯), সাজ্জাদুল ইসলাম (২১), মো. আরিফুর রহমান (২৮), দিদারুল ইসলাম বাবু (২৮), মো. মাঈনুদ্দিন (৩৮), মো. আজগর হোসেন (২৪), জাবেদুল ইসলাম (২৪), মো. জুনাইদ হাসনাত ইফতি (১৯), সাজ্জাদ হোসেন (২৬), মো. জিয়াউল হক রুবেল (২৭) এবং মো. সাইফুদ্দিন (২২)।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৮/৯/১০/১৩ ধারায় মামলা (নং-৪১, তারিখ: ২৬ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর