• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১১:২০ রাত

‘ফজু পাগলা’ থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন’- প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‌‘ফজু পাগলা’ থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জে তাড়াইলে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন ফজলুর রহমান। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ।’

তিনি বলেন, ‘‘কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।’

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। তার অভিযোগ, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের আধিপত্য প্রতিষ্ঠার জন্য হয়নি; জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব দেওয়া হচ্ছে, যা জনগণের ভোটাধিকারের পরিপন্থী।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। চাকরিতে বৈষম্য দূর, সুযোগের সমতা নিশ্চিত এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, কৃষি কার্ড বিতরণে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন এবং রাজনৈতিক বিবেচনায় বিএনপির নেতাকর্মীদের কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এনসিপি কাজ করছে। তিনি তরুণদের দেশ গঠনের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগামী তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইকরাম হোসেনকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির এমপি ড. আতিক মোজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]