• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৪:২৩ দুপুর

গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন ফিডের কর্মশালা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম্য পশু চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রাণিসেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে প্যারাগন ফিড লিমিটেডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারাগন ফিড লিমিটেডের ডিলার আলি ফিড স্টোর অ্যান্ড পোল্ট্রির স্বত্বাধিকারী হাজী মো. হায়দার আলী।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক। তিনি গ্রাম্য পশু চিকিৎসকদের উদ্দেশ্যে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, আধুনিক ও সঠিক চিকিৎসা পদ্ধতি, নিরাপদ ও মানসম্মত পশুখাদ্যের ব্যবহার এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি খামারিদের কার্যকর পরামর্শ প্রদান ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যারাগন ফিড লিমিটেডের ঢাকা বিভাগের রিজিওনাল ইনচার্জ মো. ইসমাইল হোসেন ভূঁইয়া, টাঙ্গাইল এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার, টেকনো সেলস কর্মকর্তা ডা. মাসুম আক্তার সম্রাট এবং টাঙ্গাইল এরিয়ার সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার মো. মাসুদ রানা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম্য পশু চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উন্নতমানের পশুখাদ্য ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সঠিক প্রাণিসেবা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে প্যারাগন ফিড লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]