• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৬:৩৬ বিকাল

জুলাই আন্দোলনে জবির মিছিলের অপেক্ষায় থাকতাম: নাহিদ ইসলাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক দফার ঘোষক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, "জুলাই আন্দোলনের সময় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল এসে আমাদের সঙ্গে যোগ দেবে।"

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শহীদদের আত্মত্যাগ জড়িয়ে আছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। তিনি জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহত-আত্মত্যাগী ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তবে সেই অবদান অনেক ক্ষেত্রেই যথাযথ মূল্যায়ন পায়নি। তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও তৎকালীন জগন্নাথ কলেজের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাই দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও সমান গুরুত্বের সঙ্গে স্মরণ করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এজন্য বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন ও অগ্রগতির প্রতি সংশ্লিষ্ট সবার বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে জবিকে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি। এতে দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থাও আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]