• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৮:৩৯ রাত

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন, জরুরি উদ্যোগের আহ্বান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার বেড়িবাঁধের ভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পদ্মা এলাকায় আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।

যুব নেটওয়ার্ক এক্টিভিস্তার নেতৃত্বে এবং এনএসএস ও একশনএইড’র সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করেন। “প্রতিশ্রুতি নয়, এখনই টেকসই বেড়িবাঁধ চাই—নিরাপদ পাথরঘাটা গড়তে চাই” প্রতিপাদ্যের আলোকে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নরে চেয়ারম্যান মো: সগির আলম।

বক্তৃতা করেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. নজমুল হক সেলিম, এন্এস্এস’র প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, সমাজসেবক মো: মেহেদি হাসান সিকদার, পরিবেশ কর্মী মো: শফিকুল ইসলাম খোকন, প্রথ ম আ লোর প্রতিনিধি মো: আমিন সোহেল, ইউনিয়ন পরিষদ সদস্য মো: শাহআলম। আন্দোলনের মূল লক্ষ্য উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা। গত বছরের ধারাবাহিকতায় এক্টিভিস্তা বরগুনা এ বছরও কর্মসূচিটি আয়োজন করছে।

এনএসএসের প্রকল্প সমন্বয়কারী বলেন, “বেড়িবাঁধ ভাঙনের কারণে পাথরঘাটায় মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়ছে এবং বসতভিটা নদীতে বিলীন হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। এ সংকট নিরসনে এনএসএস দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসলেও প্রয়োজন সরকারের বৃহৎ ও সমন্বিত উদ্যোগ। নীতিনির্ধারক এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপকূলের মানুষের দাবি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রচারাভিযান নয়; উপকূলের মানুষের জীবন ও জীবিকা রক্ষার একটি জরুরি মানবিক উদ্যোগ। অব্যাহত ভাঙ্গণে অনেক পরিবার বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. সালমান বলেন, “এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের সুরক্ষায় টেকসই ও কার্যকর বেড়িবাঁধ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]