• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের দায়ী করে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে নেত্রকোনা পৌরশহরের আনন্দবাজার এলাকায় তাঁর বাড়ির বারান্দায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক। তিনি নেত্রকোনা-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থী হয়েছিলেন। ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর পোস্টের মন্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টার দিকে তাঁর বাড়ির বারান্দায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আগুনের ধোঁয়ায় রাতভর ঘর ভরে গেলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে ঘুম থেকে উঠে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ফাহিম রহমান খান পাঠান বলেন, “আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা চাই।”

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]