• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর

মোহনগঞ্জে পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ এবং বাজারের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জ বাজারে সচেতনতামূলক সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে মোহনগঞ্জ বাজার বণিক সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাজারে আগত ক্রেতা, ভাসমান ও স্থায়ী ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপিলিনের তৈরি শপিং ব্যাগ ব্যবহার ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের ক্ষতিকর প্রভাব এবং বাজারের ময়লা-আবর্জনা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পলিথিনের বিকল্প হিসেবে ছালা বা চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং একাধিকবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করা হয়। বাজারে সৃষ্ট বর্জ্য নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়েও সচেতন করা হয়।

প্রচারণার অংশ হিসেবে বাজারের বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিনবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যেও লিফলেট বিতরণ করে তাদের সহপাঠীদের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বর্জন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বাজারের দুটি প্রবেশদ্বারের দৃশ্যমান স্থানে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিনের শপিং ব্যাগ ব্যবহার ও সরবরাহ না করার আহ্বান জানিয়ে দুটি সচেতনতামূলক ব্যানার টানানো হয়।

পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ, পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]