• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৪:৫৬ দুপুর

কুমিল্লায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু : আহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তার পাশে খেলার সময় ভিমরুলের কামড়ে মোস্তাকিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। নিহত মোস্তাকিম উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। আহতরা হলো মোস্তাকিমের দুই চাচাতো-জেঠাতো ভাই আকাশ (১০) ও সাইফ (৪)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে মোস্তাকিম তার ভাইদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে মাঠের পাশের একটি পেয়ারা গাছে থাকা ভিমরুলের দল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুল তাদের কামড় দিলে মোস্তাকিম কিছু দূর দৌড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় বাকি শিশুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে আগুন জ্বালিয়ে ভিমরুল তাড়িয়ে তাদের উদ্ধার করেন। দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারদাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার আহতদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোস্তাকিমের মৃত্যু হয়। অন্য দুই শিশুর চিকিৎসা চলছে। ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা শহীদ জানান, শিশুরা সেখানে খেলার সময় পেয়ারা গাছে যে ভিমরুলের বাসা ছিল, তা টের পায়নি। তিনি আরও জানান, এলাকার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ভিমরুলের বাসা রয়েছে, যা দ্রুত ধ্বংস করা প্রয়োজন। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ওই এলাকার ভিমরুলের বাসাগুলো ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]