• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৮:৩৪ রাত

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার

ছবি: প্রতিকী

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ নতুন সুবিধা। ধাপে ধাপে বিশ্বজুড়ে এসব ফিচার চালু করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ হলো ওয়েবভিত্তিক অডিও ও ভিডিও কলিং সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে ব্যক্তিগত কিংবা গ্রুপ কল করতে ও গ্রহণ করতে পারবেন।

এই ওয়েব কলিং ব্যবস্থায় স্ক্রিন শেয়ারিং, ইমোজি রিঅ্যাকশন এবং কলের ইতিহাস ও প্রিয় নম্বর সংরক্ষণের জন্য আলাদা ‘Calls’ ট্যাবও যুক্ত করা হয়েছে। ফলে ব্রাউজার থেকেই আরও সহজ ও পরিপূর্ণ কলিং অভিজ্ঞতা মিলবে।

এ ছাড়া চালু হচ্ছে ‘Call Transfer’ ফিচার। এর মাধ্যমে চলমান গ্রুপ কল কোনো ঝামেলা ছাড়াই মোবাইল থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। এতে কল কেটে পুনরায় সংযুক্ত হওয়ার প্রয়োজন হবে না।

গ্রুপ কলকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে যুক্ত করা হয়েছে ‘Waiting Room’ সুবিধা। নতুন কেউ কলে যোগ দিতে চাইলে তিনি প্রথমে একটি ভার্চুয়াল অপেক্ষমাণ কক্ষে থাকবেন। হোস্ট অনুমতি দিলেই কেবল মূল কলে প্রবেশ করতে পারবেন।

কলের মান উন্নত করতেও নতুন দুটি প্রযুক্তি যুক্ত হয়েছে। ‘Quick HD’ প্রযুক্তির মাধ্যমে কলের শুরু থেকেই উন্নত মানের ভিডিও পাওয়া যাবে। অন্যদিকে ‘Noise Suppression’ ফিচার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কার অডিও নিশ্চিত করবে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও কথোপকথন হবে আরও স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এসব সুবিধা মঙ্গলবার থেকে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং শিগগিরই বিশ্বের সব ব্যবহারকারী এগুলোর সুবিধা পাবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]