• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল

ভবনের রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই শ্রমিকের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নির্মাণাধীন ভবনের ওপরের অংশে রড তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ রডটি ভবনের বাইরে থাকা একটি এসির লাইনের সংস্পর্শে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে রড টেনে তোলার কাজ চলছিল। একপর্যায়ে রডটি এসির লাইনের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা দরকার ছিল। সামান্য অসতর্কতায় একই সঙ্গে দুই শ্রমিকের প্রাণ গেল। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]