বরগুনার পাথরঘাটা কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারী আটক করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় আজ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ বরগুনা এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর