• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৯:২৯ সকাল

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানীর মোবাইল ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ‘মোবাইল বাজ বিডি’ (Mobile Buzz BD)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কৃত স্মার্টফোনের মান, বুকিং-পরবর্তী মূল্য পরিবর্তন এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে একাধিক গ্রাহক অভিযোগ প্রকাশ করেছে। বিভিন্ন পোস্টে কিছু ব্যবহারকারী দাবি করেছে তারা প্রত্যাশিত পণ্য বা সেবা পাননি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কান্ট্রি লকড ফোনের অভিযোগ: সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এক ক্রেতা দাবি করেন, তিনি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে একটি Samsung Galaxy Z Fold 7 কিনেছিলেন। বিক্রেতার পক্ষ থেকে সেটটি সম্পূর্ণ আনলকড বলে জানানো হলেও বিদেশে গিয়ে স্থানীয় সিম ব্যবহারের সময় Network Lock বার্তা দেখায়। পাশাপাশি সফটওয়্যার আপডেট সংক্রান্ত সমস্যার কথাও তিনি উল্লেখ করেন।

সিল প্যাকে ব্যবহৃত ফোন পাওয়ার দাবি: আরেক গ্রাহক সামাজিক মাধ্যমে দাবি করেন, অনলাইনে কেনা একটি Samsung Galaxy A36 ফোন চালু করার পর সেটিতে আগের ব্যবহারকারীর ছবি ও ডেটা দেখতে পান। তার অভিযোগ, নতুন বলে বিক্রি করা হলেও সেটি আগে ব্যবহৃত হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

বুকিংয়ের পর মূল্য পরিবর্তনের অভিযোগ: আরেকটি পোস্টে এক ক্রেতা অভিযোগ করেন, একটি স্মার্টফোন নির্ধারিত দামে বুকিং দেওয়ার পর পরদিন তাকে জানানো হয় পণ্যের দাম বেড়েছে এবং অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। পরে তিনি বুকিংয়ের অগ্রিম অর্থ ফেরত নিয়েছেন বলে দাবি করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]