• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:১২ বিকাল

চট্টগ্রামে পৃথক অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: রেলকর্মীসহ আটক ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামে র‍্যাব-৭ গত ০২ আগস্ট ও ০৩ আগষ্ট চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানা, চট্টগ্রাম রেলস্টেশন এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৯১০পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন আটক করে৷ এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি বাস জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

দুই রোহিঙ্গা'র পেটের ভেতর ৯০ হাজার ইয়াবা : র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ আগষ্ট বিকাল সাড়ে ৫টার নাগাদ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন তৈলার দ্বীপ সরকার হাট সাকিনস্থ আনোয়ারা-চট্টগ্রাম অভিমুখী সড়কে অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিক্সা উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা সিএনজি অটোরিক্সাটির পিছনের যাত্রী সিটে বসা অভিযুক্ত ১। মোঃ শাহ আলম (৪৯), পিতা-মৃত ফজর আহমেদ, ২। মোঃ রফিউল্ল্যাহ (৩৫), পিতা-মৃত ওবায়দুর রহমানমে আটক করে৷ তারা উভয় কক্সবাজার উখিয়ার ক্যাম্প-২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বসবাস করে। তল্লাশীর একপর্যায়ে অভিযুক্তরা তাদের পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছে বলে স্বীকার করে। পবর্ততীতে অভিযুক্তদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক্সরের মাধ্যমে নিশ্চিত হন তাদের পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে। অভিযুক্ত মোঃ শাহ আলম এর পেটের ভিতর থেকে মলত্যাগের মাধ্যমে কয়েক ধাপে ৯০টি ইয়াবার পোটলা এবং মো: রফিউল্ল্যাহ এর পেটের ভিতর হতে ৯০টি ইয়াবার পোটলা বের করা হয়। এসবের মধ্যে সবমোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলে পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা।

বাসের বডির ভেতর বিশেষ ভাবে রাখা হয় ইয়াবার চালান : গত ৩ আগস্ট দুপুর আড়াইটায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাশী শুরু করে। চেকপোষ্ট চলাকালে HANIF PLUS নামক একটি বাস সেখানে পৌছালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত মোঃ মুজিব (২১) (হেলপার) ও মোঃ আবু হানিফকে (২৪) (ড্রাইভার) গ্রেফতার করতে সক্ষম হয়। পর্বতীতে বাসটি তল্লাশী করে বাসের পিছনের সিটের ডান পাশে বাসের গায়ে বিশেষ কৌশলে রাখা কালো রংয়ের পলিথিনে মোড়ানো ২টি বান্ডেলে সর্বমোট ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা।

ট্রেনের স্টুয়ার্ড যখন ইয়াবার বাহক : সর্বশেষ র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগষ্ট বেলা সাড়ে চারটার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী "কক্সবাজার এক্সপ্রেস" ট্রেন্ব অভিযান চালায়৷ এসময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নং প্লাটফর্মে ট্রেনের “জ” বগী থেকে একজন স্টুয়ার্ড র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা অভিযুক্ত মোঃ মাহাবুর রহমানকে আটক করতে সক্ষম হয়। র্বতীতে অভিযুক্ত মোঃ মাহাবুর রহমান এর হেফাজতে থাকা ১টি কালো রংয়ের কাঁধ ব্যাগ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানি মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত সকল আসামিদের এবং জব্দ ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাব-৭ চট্টগ্রাম৷

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]