• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৩:৪৩ দুপুর

খাগড়াছড়ি ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন, আধুনিক ভবনে বদলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রধান সবজি বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের মাঝে হস্তান্তর করা হয়েছে নবনির্মিত দোকান প্লট গুলো।

​বুধবার (৫ আগস্ট) নব নির্মিত পৌর কিচেন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাণিজ্যিক ভবনের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

​খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

​পৌরসভা সূত্রে জানা যায়, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (LGCRRP)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ পরিচালনা করে খাগড়াছড়ি পৌরসভা। নির্ধারিত সময়সীমার প্রায় ৬ মাস আগেই মার্কেটটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌরসভার প্রকৌশল টিমের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, 'খাগড়াছড়ির স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন আজ পূরণ হলো। নির্মিত এই সুপরিসর ‘পৌর কিচেন মার্কেট’ চালুর ফলে বাজারে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এতে কেবল ব্যবসায়ীদের অবহেলা আর দুর্ভোগের অবসান ঘটবে তা নয়, বরং সাধারণ নাগরিকরাও স্বাস্থ্যকর পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও গতিশীল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।'

​নতুন ভবনে দোকান হস্তান্তরের পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে দৃশ্যমান উল্লাস দেখা যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সুপরিসর ও পরিচ্ছন্ন ভবনে বাজার কার্যক্রম স্থানান্তরের ফলে কেনাকাটায় কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আসবে। খাগড়াছড়ির সর্বসাধারণ এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে তাদের দৈনন্দিন বাজার সম্পন্ন করতে পারবেন।

​পৌর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক ভবনটির পরবর্তী তলাগুলোর নির্মাণকাজও সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেয় পৌর প্রশাসন।

​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]