• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:২৫ দুপুর

শিবিরের রাজনীতি কেন ছেড়েছিলেন, জানালেন পাটওয়ারী

ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি একটি টকশোতে জানিয়েছেন, একসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীতে আদর্শগত পরিবর্তনের কারণে তিনি সেই সংগঠন ছেড়ে বর্তমান রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন।

সম্প্রতি একটি টকশোতে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, মাদ্রাসায় অধ্যয়নকালে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ না থাকায় তিনি ছাত্রশিবিরে যুক্ত হয়েছিলেন। সময়ের সঙ্গে রাজনৈতিক চিন্তা ও আদর্শে পরিবর্তন আসায় তিনি সংগঠনটি থেকে সরে এসে নতুন রাজনৈতিক পথ বেছে নেন।

তিনি বলেন, চাইলে ছাত্রশিবিরে থেকেই ধাপে ধাপে উচ্চ পর্যায়ের নেতৃত্বে পৌঁছানো সম্ভব ছিল। তবে নিজের বিশ্বাস ও রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন এবং এখন এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আদর্শিক রাজনীতি ও বাস্তব রাজনৈতিক প্রয়োগ এক বিষয় নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো রাজনৈতিক দর্শন তাত্ত্বিকভাবে গ্রহণযোগ্য হলেও বাস্তবে যদি তা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তাহলে সেই রাজনীতির সীমাবদ্ধতা থেকেই যায়।

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির প্রথম অগ্রাধিকার ছিল সংস্কারভিত্তিক জাতীয় ঐকমত্য গড়ে তোলা। তবে বিএনপি সংস্কারের বিষয়ে একমত না হওয়ায়, তারা সংস্কারের প্রশ্নে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।

সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে ওঠা 'মোরাল টারপিচিউড' (নৈতিক স্খলন) সংক্রান্ত অভিযোগের বিষয়েও মন্তব্য করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলের। একই সঙ্গে তিনি মত দেন, কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি নৈতিক স্খলনের অভিযোগে অভিযুক্ত হলে দলটির উচিত তাকে দায়িত্ব থেকে সরিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের পারস্পরিক অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর দূরত্বের ফল। গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে এবং রাজনৈতিক সংকট সমাধানে সহিংসতা কখনোই স্থায়ী সমাধান হতে পারে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]