• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০৫ বিকাল

আ’লীগ মনে করতো মুক্তিযোদ্ধ তাদের সম্পদ এই জন্যেই দেশের জনগন তাদের বিরুদ্ধে গিয়েছে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আ,লীগ মনে করতো মুক্তিযোদ্ধ শুধু তারাই করেছিলো, তাদের সম্পদ এই জন্যেই দেশের জনগন তাদের বিরুদ্ধে গিয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এমপি কামরুজ্জামান কামরুল।

তিনি আরও বলেন,মুক্তিযোদ্ধে সারা বাংলাদেশ সকল স্তরের মানুষ অংশ গ্রহণ করেছিলো। দুই লক্ষ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছিলাম। এই সময় আওয়ামীলীগ ভাতরে গিয়ে বসেছিলো। যুদ্ধ করেছিলো সাধারণ মানুষ।

তিনি আরও বলেন,এখন একটি দল জুলাই যুদ্ধ বিক্রি করতে চায়। জুলাই যুদ্ধ বিক্রি করা যায় না। জুলাই যুদ্ধ কে সম্মান করতে হবে। বুধবার(০৫ আগষ্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সভায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারকে সংবর্ধনা এবং জুলাই নিয়ে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

এসময় এমপি কামরুজ্জামান কামরুল আরও বলেন,জুলাই যুদ্ধ সাধারণ মানুষের,১৮ কোটি মানুষের আওয়ামীলীগ ছাড়া সকল দলের মানুষজন এই জুলাই যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। জুলাই যুদ্ধে অংশ গ্রহণ করার পরও যারা বাদ পড়েছে তাদের সনাক্ত করা হবে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনি রায়ের সভাপতিত্বে জুলাই যুদ্ধসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যগন বলেন,আগামী দিন গুলোতে জুলাই যুদ্ধাদের মূল্যায়ন করা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহবান জানানো হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]