• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:১২ বিকাল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি‎ ‎‎গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎

বুধবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নরোজ শাহ, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক ‎গোলাম মোহাম্মদ সামদানী এবং কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

‎সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,"গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। ‎

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ‎সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‎

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]