বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাজারে মেসার্স লক্ষ্মী-আলো এন্টারপ্রাইজের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ২-এর উদ্যোগে এবং বগুড়ার ছয়টি লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা পক্ষের কার্যক্রমের অংশ হিসেবে এ শিবিরের আয়োজন করা হয়। এতে দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। চক্ষু শিবিরে মোট ১০২ জন রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসাসেবা প্রদান করেন বগুড়ার ইব্রাহিম আই কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা. মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ এবং তাঁর চিকিৎসক দল।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম পল্লী বিদ্যুতের ডিজিএম কাউসার রেজা, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফেরদৌস জামান, অধ্যাপক সবুজ কুমার সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ২-এর লায়ন নেতৃবৃন্দ এবং বগুড়ার ছয়টি লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মনজুর কাদির সঞ্জু, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আতিকুর রহমান মিঠু, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক দেবদুলাল দাস এবং এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক মো.শাহজাহান আলী উল্লেখযোগ্য।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর