জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেবে।
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ভারতের প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম, অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ দলীয় নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর