প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছে, সংস্কৃতি বলে কিছু নাই,ক্রীড়াকে ধ্বংস করে দিয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন শেষে তিনি একথা বলেন।
ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা আমাদের দক্ষ জনগোষ্ঠি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া দিয়ে বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করবো।
তিনি আরো বলেন,বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করতেই সরকার ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরন শুরু করেছে।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম সেবা।
পরে এডিপির বিশেষ অর্থায়নে গোয়ালন্দ উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিকরন করা হয়।
শেষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে পৃথকভাবে মত বিনিময় করেন শুক্রবার দুপুরের গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর