• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ দুপুর

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

ফাইল ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশের ফাঁস হওয়া একটি নথিতে। সেখানে মেসিকে হত্যার উদ্দেশ্যে আত্মঘাতী বোমা হামলার হুমকি, স্টেডিয়ামে বিস্ফোরক ও অস্ত্র নিয়ে হামলার কথিত পরিকল্পনা এবং খেলোয়াড়দের অনুসরণের মতো গুরুতর নিরাপত্তা-ঝুঁকির তথ্য উঠে এসেছে।

গোল ডটকম স্প্যানিশ সংবাদমাধ্যম ইনফরমেশন এস-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইনফরমেশন এস-এর হাতে আসা ওই নথিতেই এসব ঘটনার উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, রেফারি ও অন্যান্য কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি, স্টকিং এবং অনলাইন হয়রানির বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করা হয়। এসব হুমকি মোকাবিলায় এফবিআই ও আইপিসিসির নেতৃত্বে একটি যৌথ নিরাপত্তা নেটওয়ার্ক কাজ করেছিল বলেও ফাঁস হওয়া নথিতে উল্লেখ রয়েছে।

নথিতে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি হিসেবে মেসিকে লক্ষ্য করে কথিত আত্মঘাতী হামলার হুমকির কথা বলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে মেসিকে হত্যার উদ্দেশ্যে আটলান্টার একটি স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানোর কথা জানান। শরীরে চারটি বোমা বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

মেসিকে ঘিরে আরেকটি ঘটনায় ডালাস বিমানবন্দরে করা একটি ফোনকলের কথা উঠে এসেছে। নথি অনুযায়ী, ফোনকারী দাবি করেন, তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এবং তাদের কাছে ঘরে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল রয়েছে। ফোনে পুলিশ কর্মকর্তা ও ফুটবলারদের লক্ষ্য করার কথা বলা হয়। ওই হুমকিতে মেসির নামও উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে শুধু মেসিই নন, বিশ্বকাপ চলাকালে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে একাধিক নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটেছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, ১৪ জুন এক ফিফা কর্মী কর্তৃপক্ষকে সতর্ক করেন। তার নজরে আসে, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। এরপর টরন্টো, হিউস্টন ও মিয়ামিতেও রোনালদোকে ঘিরে একই ধরনের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের ঘটনা সামনে আসে।

বিশ্বকাপের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও অনলাইন হুমকির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিশ্বকাপ চলাকালে হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার হুমকিমূলক বার্তা পেয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]