• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০২:৩৬ দুপুর

বিদ্যুৎ খাত আ.লীগের নিয়ন্ত্রণে, গ্যাস-তেল দখলে মরিয়া বিএনপি: ফুয়াদ

ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং উন্মুক্ত টেন্ডার ছাড়া কোনো কোম্পানিকে জ্বালানি আমদানির অনুমোদন না দেওয়ার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (৮ আগস্ট) রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ খাতে অরাজকতা ও ‘ভুতুড়ে বিল’ বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জ্বালানি খাতে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বা এককভাবে আমদানির সুযোগ দেওয়া উচিত নয়। জ্বালানি আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কোম্পানি নির্বাচন করা প্রয়োজন। উন্মুক্ত টেন্ডার ছাড়া কোনো কোম্পানিকে জ্বালানি আমদানির অনুমোদন না দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় সম্পদ ধীরে ধীরে বেসরকারি খাতের নিয়ন্ত্রণে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

উৎপাদনমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে এবি পার্টির এই নেতা বলেন, শিল্পকারখানা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ খাতগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন আসাদুজ্জামান ফুয়াদ। তার অভিযোগ, বিদ্যুৎ খাতে অরাজকতার পাশাপাশি গ্রাহকদের ওপর অতিরিক্ত ও অসংগতিপূর্ণ বিলের চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের ‘ভুতুড়ে বিল’ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণ থাকায় গ্যাস ও তেল খাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তবে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক স্বার্থের প্রতিযোগিতার পরিবর্তে জাতীয় স্বার্থ, জ্বালানি নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সংকট আরও বাড়তে পারে। তাই জ্বালানি আমদানি, গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন—সব ক্ষেত্রেই সুস্পষ্ট নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]