• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ বিকাল

 জাতীয় সংকটে তারেক রহমান প্রবাসে থেকেও দেশের হাল ধরেছেন: রিজভী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকটে এবং  যেকোন দুর্যোগে দেশের বাইরে থাকলেও সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, এমনি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

১৭ তারিখ, রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ( জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতেহা পাঠ শেষে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমান যেমন জাতীয় সংকটে দেশের বাইরে থেকেও, জাতীয় বিভিন্ন সমস্যা যেমন করোনা মহামারি, অতিবৃষ্টি, কিংবা বন্যা সব বিষয়ের উপর যেমন দূরদর্শী নির্দেশনা দিয়েছেন, তেমনি তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন  দেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে । 

 তিনি আরো বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময় এই সংগঠন নানামুখী ব্যতিক্রমী কাজ পরিচালনা করেছে, যেমন তরুন ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি মনযোগী করতে অনলাইনে সাইন্স এক্সিবিশন, এবং এর পাশাপাশি বৃক্ষরোপণ, চিকিৎসা ও দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া মানুষের কৃতিম পা সংযোজন এর মত অসংখ্য মানবিক কাজও পরিচালনা করে আসছে ।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার,ড.মোর্শেদ হাসান খান সহ বিভিন্য পেশাজীবীর মানূষ উপস্থিত ছিলেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]