• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:২৬ দুপুর

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার এক রাইডারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এক নারী গ্রাহককে অপহরণ, ধর্ষণ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই নারী।

ভুক্তভোগী জয়িতা রায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তাঁর সঙ্গে ঘটে যাওয়া হয়রানি ও পরবর্তী হুমকির বিষয়টি তুলে ধরেন। তাঁর অভিযোগের পর ফুডপান্ডা অভিযুক্ত রাইডারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বলে জানা গেছে।

জয়িতা রায়ের পোস্টের তথ্য অনুযায়ী, প্রাথমিক হয়রানির অভিযোগ প্রকাশের পর ‘নুপুর ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো শুরু হয়।

ওই বার্তাগুলোতে তাঁকে নজরদারিতে রাখার দাবি করার পাশাপাশি হাত-পা ও মুখ বেঁধে অপহরণ, ধর্ষণ এবং হত্যার মতো গুরুতর সহিংসতার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়েও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠানো হয় বলে তাঁর দাবি।

ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বাড্ডা থানায় জিডি করেন জয়িতা। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুডপান্ডা অভিযুক্ত রাইডারকে তাদের প্ল্যাটফর্ম থেকে সাময়িক বরখাস্ত করেছে বলে ভুক্তভোগীর পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে ভুক্তভোগী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের অনেকে বলছেন, শুধু প্ল্যাটফর্ম থেকে রাইডারকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। হুমকির পেছনে কারা জড়িত, সেটি শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ তদন্তকারী সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিশেষ করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে এ ধরনের হুমকি দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]