• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:১২ বিকাল

মেসির বাবার মৃত্যু নিয়ে যা জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা গেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জর্জ মেসি। রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লিওনেল মেসির বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ছেলের দীর্ঘদিনের প্রতিনিধি।

দেশটির সংবাদমাধ্যম এল লিতোরাল জানিয়েছে, জর্জ মেসির বয়স হয়েছিল ৬৮ বছর। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে গুরুত্বপূর্ণ সময়ে পাশে ছিলেন তিনি। মেসির ছোটবেলায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে পরবর্তীতে ইউরোপে পাড়ি জমানোর সময়ও বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

দিয়ারিও এপোকা-র প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ মেসি শুধু পরিবারের অভিভাবকই ছিলেন না, লিওনেল মেসির পেশাগত জীবনেরও অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মেসির ক্যারিয়ারের মাঠের বাইরের বিভিন্ন বিষয় দীর্ঘদিন সামলেছেন তিনি।

অন্যদিকে এল জোন্দা জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর রোজারিওতেই মৃত্যু হয়েছে জর্জ মেসির। ছেলের ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা এই মানুষটি মেসির জীবনে ছিলেন নীরব এক শক্তি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের সঙ্গে জর্জ মেসির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মেসি যখন নিউওয়েলস ওল্ড বয়েজের যুব দলে খেলতেন, তখন তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবা। পরে মাত্র ১৩ বছর বয়সে মেসি যখন বার্সেলোনায় যোগ দিতে স্পেনে পাড়ি জমান, তখন ছেলের সঙ্গে ইউরোপে থেকে নতুন জীবনের কঠিন সময়গুলো পার করেন তিনি।

শুধু বাবা হিসেবে নয়, মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জর্জ। ছেলের চুক্তি, ব্যবসায়িক বিষয় এবং মাঠের বাইরের বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তিনি ছিলেন মেসির অন্যতম আস্থার মানুষ।

রোজারিও শহরের সঙ্গে জর্জ মেসি ও তার পরিবারের সম্পর্কও ছিল গভীর। এই শহরেই জন্ম লিওনেল মেসির। সেখান থেকেই শুরু হয়েছিল তার ফুটবলযাত্রা। আর জীবনের শেষ সময়ও সেই রোজারিওতেই কাটালেন তার বাবা।

এর আগে জর্জ মেসির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়েছিল। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এবার অবশ্য আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।

ছেলের বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থেকে বছরের পর বছর তার পাশে থাকা জর্জ মেসির মৃত্যুতে মেসি পরিবারে নেমে এসেছে গভীর শোক। লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্পে তাই তার বাবার অবদানও থেকে যাবে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে।

সূত্র: ইনফোবায়ে, এল লিতোরাল, দিয়ারিও এপোকা ও এল জোন্দা

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]