• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:২০ রাত

সরকার পতন চাইনা, আমরা চাই সরকার যেন ফ্যাসিবাদ না হয়ে উঠে: মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করলে, গণরায় কার্যকর করলে এই দেশে আর কখনো কোন ফ্যাসিবাদের সৃষ্টি হবেনা। আমরা সরকার পতন চাইনা, আমরা চাই সরকার যেন ফ্যাসিবাদ না হয়ে উঠে।

রোববার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকলে কোন প্রধানমন্ত্রী আর স্বৈরাচার,ফ্যাসিস্ট হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল তরুণ রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে জুলাই সনদকে সম্মান দেখানো উচিত।

তিনি বলেন, সরকারি দলের অনেকেই কথায় কথায় বলেন গণভোট অবৈধ, আমি তাদেরকে বলতে চাই গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ। সরকার যদি জুলাই গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারও ব্যার্থ হবে। শেখ হাসিনার মত তাদেরও একই পরিণতি হবে।

নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুল বারী সিদ্দীকী, জামায়াত ইসলামীর নেতা মাওলানা সরোয়ার হোসেন, জামায়াতের সদরপুর উপজেলা আমির দেলোয়ার হোসেন হাওলাদারসহ ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]