• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০২:৪৭ দুপুর

শেরপুরে সুফিয়া অটিস্টিক বিদ্যালয়ে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, সমাজসেবা অফিসার নাঈম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের থেরাপিস্ট বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক নাজমুল হুদা, শিক্ষক মুমতাহিনাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে পুষ্টিকর খাবার ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন অতিথিরা। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]