• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
সাহিদুজ্জামান সাহিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ বিকাল

মানিকগঞ্জে এসএসসিতে পাসের হার ৬১শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এসএসসি পরীক্ষায় মানিকগঞ্জে পাসের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ। জেলায় এবার ১৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮ হাজার ২২৯ জন উত্তীর্ণ এবং ৫ হাজার ৭৬ জন অনুত্তীর্ণ হয়েছে। জেলায় মোট ৪০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিগত বছরে পাশের হার ছিল ৫৫ শতাংশ। এ বছর ৫ শতাংশ বেড়েছে পাঁশের হার।

জানা গেছে, জেলার সাত উপজেলার মধ্যে সিংগাইরে পাসের হার সর্বোচ্চ ৬৭ শতাংশ। এ উপজেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৯৪ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

মানিকগঞ্জ সদর উপজেলায় ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৯০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৫ দশমিক ২৯ শতাংশ। এ উপজেলায় জেলার মধ্যে সর্বোচ্চ ২০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সাটুরিয়া উপজেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

হরিরামপুর উপজেলায় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৩ দশমিক ১০ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

শিবালয় উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

ঘিওর উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

অন্যদিকে, দৌলতপুর উপজেলায় পাসের হার সবচেয়ে কম। এ উপজেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে পাসের হারে সিংগাইর এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। জেলার মোট ৪০২টি জিপিএ-৫-এর মধ্যে একাই সদর উপজেলায় পেয়েছে ২০২ জন শিক্ষার্থী।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার কারণে এ বছর পাসের হার বেড়েছে। আগামীতে এই ধারাবাহিকতা ধরে রেখে ফলাফলে আরও উন্নতি করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]