• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৫:০৪ বিকাল

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে ৮১ জন সুবিধাবঞ্চিত চক্ষু রোগীর চোঁখের আলো ফিরছে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পার্বত্য পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির লংগদু জোনের বিশেষ ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮১ জন পাহাড়ি-বাঙালি রোগীকে চট্টগ্রাম বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে লংগদু জোন সদর দপ্তর প্রাঙ্গণ থেকে ‘শান্তি পরিবহন’-এর দুটি বিশেষ বাস রোগীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সরাসরি দিকনির্দেশনায় এই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​লংগদু জোন সূত্রে জানা যায়, লংগদু উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রান্তিক এলাকা থেকে রোগীদের বাছাই করে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত তালিকা অনুযায়ী মোট ৮১ জন ছানি ও চোখের জটিলতায় ভোগা রোগীকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ৪১ জন নারী এবং ৪০ জন পুরুষ। যাত্রাপথ থেকে শুরু করে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত রোগীদের সার্বিক নিরাপত্তা ও দিকনির্দেশনার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ল্যান্স কর্পোরাল রাকিব এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৈনিক আল আমিনের নেতৃত্বাধীন একটি সমন্বয়কারী দলকে।

​উন্নত স্বাস্থ্যসেবা না থাকা দুর্গম অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সেনাবাহিনী আয়োজিত এই সুযোগ নতুন আলো ছড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে যেখানে অনেকের পক্ষেই শহরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেখানে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ও খরচে এই চক্ষু অপারেশনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

​এ বিষয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি অঞ্চলের সাধারণ ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি এই দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। সঠিক সময়ে চিকিৎসার অভাবে অনেকেই দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে ছিলেন। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তাদের জীবনে নতুন করে আলো ফিরিয়ে দিতে পারলে আমরা আনন্দিত হবো। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও জনগণের সার্বিক কল্যাণে আমাদের এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]