জয়পুরহাট জেলার পাঁচবিবিতে "গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা" বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বন্ধনের আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারিকুল আলম চৌধুরী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ, জেলা মনিটরিং কর্মকর্তা ড: সাজ্জাদুল বারী, বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্হানীয় পর্যায়ের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং কখনো কখনো আইনি জটিলতা।
এই চ্যালেঞ্জগুলো শুধু সাংবাদিকদের কাজকে কঠিন করে তোলে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। তারা আরোও বলেন, যখন একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয় ,তখন শুধু একটি সংবাদ প্রকাশ করেন না-আপনারা ন্যায়বিচারের পথ তৈরি করেন। আসুন, আমরা এমন একটি সাংবাদিকতা চর্চা গড়ে তুলি- যা হবে সত্যনিষ্ঠ, মানবাধিকারসম্মত এবং জনগণের প্রতি দায়বদ্ধ। সংলাপ,অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর