রাজবাড়ীর পাংশা পৌরসভাধীন কাজী আব্দুল মাজেদা একাডেমী এ বছর এসএসসি ফলাফলে বিগত দিনের ধারাবাহিকতা ধরে রেখেছে।
এ বছর এসএসসি ফলাফলে ১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ ১১১ জনের মধ্যে ৮৫ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। বিদ্যালয়ে এবছরে পাশের হার ৭৭.২৭ শতাংশ। প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।
অভিভাবক মো: ইউনুস আলী বলেন বিদ্যালয়ে ভালো ফলাফলের পিছনে অভিভাবকদের ভূমিকা রয়েছে, অভিভাবকরা চাইলে শিক্ষকদের সমন্বয়ে ভালো ফলাফল করা সম্ভব।
১২০০ মার্ক অর্জন কারী শিক্ষার্থী পাভেল বলেন নিয়মিত পড়াশোনা শিক্ষকদের গাইড লাইন, মা-বাবার দিক নির্দেশনা মানার মধ্যে দিয়েই আমার এ সাফল্য। আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো করতে পারি।
কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন আমরা চেষ্টা করি সব সময় ভালো ফলাফল করাতে এ জন্য অভিভাবকদের একটি বড় ভূমিকা রয়েছে অভিভাবকরা সচেতন হলে ধারাবাহিক ফলাফল ধরে রাখা সম্ভব।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয়করণের তালিকায় নাম ছিল পরবর্তীতে অদৃশ্য কারণে এ তালিকা থেকে বাদ পড়ে বিদ্যালয়টি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর