• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৪:২৭ দুপুর

এসএসসিতে গুরুদাসপুর সেরা সুমাইয়া জাহান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এসএসসি পরীক্ষার ফলাফলে সবাইকে তাক লাগিয়ে উপজেলার সেরা হয়েছেন সুমাইয়া জাহান। সে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ ১ হাজার ১৭৩ নম্বর পেয়েছে সে।

পরীক্ষার আগে যাঁকে নিয়ে তেমন আলোচনা বা প্রত্যাশা ছিল না, সেই সুমাইয়াই শেষ পর্যন্ত উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সুমাইয়া ও সজীব চাঁচকৈড় মধ্যমপাড়া (তাড়াশিয়া পাড়া) মহল্লার বাসিন্দা। তাঁদের বাবা জুমির উদ্দিন ঢাকার বেসরকারি চাকরিজীবী এবং মা শাহনাজ পারভীন গৃহিণী। সুমাইয়ার উপজেলা সেরা হওয়ার বিষয়টি তাকে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছে।

সহপাঠী ও স্থানীয়দের প্রশংসায় ভাসছে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, আলোচনার চেয়ে ফলাফলই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়, সুমাইয়া ভালো রেজাল্ট করে তা দেখিয়ে দিয়েছে। সুমাইয়ার যমজ ভাই শাহনেওয়াজ উদ্দিন সজীবও পেয়েছেন জিপিএ-৪.৮৯। দুই সন্তানের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা।

সুমাইয়া জাহান জানায়, সে প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়াশোনা করতো। ভবিষ্যতে সরকারি বড় কর্মকর্তা হতে চায়। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার ও এলাকার জন্য গর্ব বয়ে আনবেন-এমনটাই প্রত্যাশা তার।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]