• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪১ বিকাল

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

ছবি: সংগৃহীত

রাজধানীর International Convention City Bashundhara (ICCB)-তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ ‘Face of Tomorrow 2026’-এর প্রথম আসর। গত ১০ আগস্ট অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত ‘Grand Cinematic Gala’-তে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেরা ২০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে রাইসা ও লাবন চ্যাম্পিয়ন কাপল হিসেবে নির্বাচিত হন।

চ্যাম্পিয়ন হিসেবে রাইসা ও লাবন পেয়েছেন ৫ লাখ টাকা। এছাড়া সিফনা ও সৌমিক ১ম রানার্সআপ হয়ে পেয়েছেন ৩ লাখ টাকা, আর মুনমুন ও তমাল ২য় রানার্সআপ হয়ে পেয়েছেন ১ লাখ টাকা।

দেশের নতুন প্রজন্মের শিল্পী তৈরি এবং বাংলাদেশের পর্যটন, সংস্কৃতি ও মানুষের গল্পকে সিনেম্যাটিক স্টোরিটেলিংয়ের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে Marketers 360 Degree-এর উদ্যোগে আয়োজিত হয়েছে ‘Face of Tomorrow 2026’। পুরো উদ্যোগটি বৃহত্তর ‘চলো ঘুরে আসি’ A Bangladesh-Centric Travel, Culture & Community Movement-এর সঙ্গে সংযুক্ত।

সারাদেশ থেকে ৫,৪৭১-এরও বেশি আবেদন থেকে একাধিক ধাপের অডিশন, মূল্যায়ন, প্রশিক্ষণ ও Cinematic Bootcamp-এর মাধ্যমে নির্বাচিত হয় সেরা ২০ প্রতিযোগী। প্রতিযোগিতাটিকে শুধু Talent Hunt হিসেবে সীমাবদ্ধ না রেখে নির্বাচিত শিল্পীদের বাস্তব চলচ্চিত্র নির্মাণে অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তাদের যুক্ত করা হয়েছে ‘চলো ঘুরে আসি’ Cinematic Travel Franchise-এর প্রথম উদ্যোগে। এর আওতায় দেশের বিভিন্ন লোকেশন ও গল্প নিয়ে নির্মিত হচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

গালা নাইটের প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় সঞ্চালক আইশা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সেন্সর বোর্ডের ভাই প্রেসিডেন্ট আব্দুর রহমান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিশিষ্ট অভিনেতা মিশা সওদাগর, প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েতসহ দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রকল্পের প্রধান তিন বিচারক -নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী রিচি সোলায়মান এবং নাজনীন হাসান চুমকি এর পাশাপাশি দেশের স্বনামধন্য ১০ জন পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘চলো ঘুরে আসি’-এর আওতায় নির্মিতব্য ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, নির্মাতা, লোকেশন ও কাস্টিং-সংক্রান্ত পরিকল্পনাও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন চিত্রনায়ক মিশা সওদাগর। তিনি ‘চলো ঘুরে আসি’-এর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি সিনেমায় কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত নতুনদের এই পথচলাকে দেশের সংস্কৃতি ও বিনোদন জগতের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

গ্র্যান্ড গালায় ছিল বর্ণিল সাংস্কৃতিক ও সিনেম্যাটিক পরিবেশনা। খ্যাতিমান কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ এবং ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পার পরিবেশনা, বিশেষ মঞ্চনাট্য এবং Beatmosphere-এর বিটবক্সিং পারফরম্যান্স অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি Top 20 Participants-এর বিভিন্ন পারফরম্যান্স ও বিশেষ উপস্থাপনাও দর্শকদের মুগ্ধ করে।

আয়োজক প্রতিষ্ঠান Marketers 360 Degree জানায়, ‘Face of Tomorrow’-এর মূল লক্ষ্য শুধু নতুন শিল্পী খুঁজে বের করা নয়; বরং তাদের প্রশিক্ষণ, বাস্তব প্রযোজনায় কাজের সুযোগ এবং দীর্ঘমেয়াদি Artist Development-এর মাধ্যমে পেশাদার শিল্পী হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে ‘চলো ঘুরে আসি’-এর মাধ্যমে বাংলাদেশের কম পরিচিত গন্তব্য, মানুষ, সংস্কৃতি, ইতিহাস, প্রকৃতি ও জীবনযাপনের গল্প সিনেমা ও কনটেন্টের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। 

আয়োজকদের মতে, ‘Face of Tomorrow’ কোনো সমাপ্তি নয়; বরং নতুন শিল্পীদের জন্য একটি বৃহত্তর পেশাগত যাত্রার সূচনা। ‘চলো ঘুরে আসি’-এর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে নির্বাচিত শিল্পীদের সামনে আরও চলচ্চিত্র, টেলিভিশন, TVC, OVC, Travel Content এবং অন্যান্য পেশাগত কাজের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

“We Don’t Just Discover Artists, We Develop Them.”—এই দর্শনকে সামনে রেখে ভবিষ্যতেও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে Marketers 360 Degree।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]