• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০৫ বিকাল

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোঃ কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) লালমনিরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ হায়দার আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে লালমনিরহাট সদর থানার বড়বাড়ি শিমুলতলা মোড়ে অভিযান পরিচালনাকালে পুলিশ গোপন সংবাদ পায় যে, কবির হোসেন তার বসতবাড়িতে ভারতীয় ফেনসিডিল বিক্রি করছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সদর থানার পুলিশ কবিরের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যান। পরে তার বসতবাড়ির আঙিনায় বেড়ার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই সিদ্দিকুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। আসামি আত্মসমর্পণ বা গ্রেফতারের দিন থেকে দণ্ড কার্যকর হবে। আইনানুযায়ী তিনি যদি পূর্বে হাজতবাস করে থাকেন, তবে তা সাজা থেকে বাদ যাবে। অন্যদিকে, জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা স্বপন সন্তোষ প্রকাশ করেছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]