• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

শার্শায় সাড়ে ১২শ' গ্রাম গাঁজাসহ যুবক আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের বাগআঁচড়ায় নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে সাড়ে ১২শ' গ্রাম গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে মোটরসাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে সাড়ে ১২শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, আটক ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]