ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে আসা বিপুল পরিমাণ জিরা ও ফুসকার চালান ভর্তি একটি কাভারভ্যান জব্দ করা সহ এর সাথে জড়িত দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৪ আগষ্ট) ভোরে চোরাচালান বিরোধী অভিযানে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার থেকে আটক করা হয়। জব্দ করা এসব পন্যের আনুমানিক মূল্য ২২ লক্ষাধিক টাকার বেশি।
আটককৃতরা হলেন,ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০) ও মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মোঃ সজীব হোসেন (২৪)।
ডিবি পুলিশ জানায়,উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কাভারভ্যান করে অবৈধ ভারতীয় পন্য সামগ্রিই পাচারের উদ্দেশ্য অবস্থান করছে। এসমন গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসান, ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল অভিযান চালিয়ে কাভারভ্যানটি আটক করে। পরে কাভারভ্যানের ভেতরে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকা সহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে। আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর