• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:৫২ দুপুর

মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় তার আসনে লড়বেন হিরো আলম

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এ পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রীত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এ কারণে আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার আগেই নিজের প্রার্থিতার কথা জানালেন হিরো আলম।

রোববার তিনি গণমাধ্যমে বলেন, 'এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার বিষয়টি তখন জানা ছিল না। জানলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতাম না।'

হিরো আলম আরও বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই উত্তরাঞ্চলেই থাকা উচিত। তাদের কথার পাশাপাশি নিজের চিন্তা থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নিতে চান।

তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।

এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও-১ আসনে তার প্রার্থী হওয়ার ঘোষণায় সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]