নওগাঁর পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি মোড়ের বটতলা পাকা রাস্তার উপর থেকে ১০০পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মহাদেবপুর উপজেলার মহিষবাথান গোপানগর এলাকার সাইদুর রহমানের পুত্র গোলাম মোরশেদ রকি (৩২) কে আটক করে।
পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর