• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৫:৪০ বিকাল

পঞ্চগড়ে শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘শিক্ষকদের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পঞ্চগড় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) হলরুমে ফেসবুক গ্রুপ ‘শিক্ষকের কলাম’-এর আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে দেশের আটটি বিভাগের ৩১টি জেলার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে শিক্ষা প্রদানে ভূমিকা রাখতেই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপের কর্ণধার নওগাঁর শিক্ষক শরিফুল ইসলাম, পঞ্চগড় পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. লুৎফল হায়দার আল মাসুম এবং শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদারসহ সংশ্লিষ্টরা। বক্তারা জানান, এই গ্রুপটিতে তিন শতাধিক সদস্য রয়েছেন। করোনাকালীন সময়ে এই গ্রুপের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল। এটি শিক্ষকদের মতামত প্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

বিভিন্ন জেলার আইসিটি শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক ভূমিকা পালন করছে। এআইয়ের নেতিবাচক দিক থাকলেও, কীভাবে একে ইতিবাচকভাবে ব্যবহার করে পাঠদান করা যায়, সে বিষয়ে শিক্ষকদের দক্ষতা অর্জন জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের শিক্ষকদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এই গ্রুপের মাধ্যমে শিক্ষকরা দেশের শিক্ষা উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আমি এই গ্রুপের সকল কার্যক্রমকে স্বাগত জানাই এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

মিলন মেলার শুরুতে সকল শিক্ষক সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিকেলে পিটিআই প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষকরা গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]