পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া লেবুবুনিয়া খাল এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে একটি ডিঙি নৌকাসহ ৪ জনকে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম।
সোমবার (১৮ আগষ্ট ) রাত আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমানের নেতৃত্বে কলাগাছিয়ার লেবুবুনিয়া খাল এলাকায় টহলের সময় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মৃত নেছার আলী গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী (৬৪), শওকত আলী গাজীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (৪০),শামসুর রহমান গাজীর ছেলে মোঃ আলআমিন গাজী (৪০), মৃত মজিবর ঘোরামীর ছেলে মোঃ ইয়ারুজ্জামান ঘোরামী (৪৩)।
এ সময় তাদের কাছ থেকে ১টি ডিঙি নৌকা, ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, ১টি হাইল, ২টি বৈঠা, ৩টি দা ও ১টি কাটা ড্রাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভাগীয় বন মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে প্রবেশ বন্ধের সময় ৩১ আগস্ট পর্যন্ত আমাদের বিশেষ টিমের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনুমতি দেওয়ার পরও যাতে কোনো বনজীবী কোনো অপরাধের সঙ্গে জড়াতে না পারে, সেজন্য আমরা সব সময় সজাগ আছি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর